ভালুকায় আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি- নাশকতা প্রতিরোধে ময়মনসিংহের ভালুকায় আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার (৪আগস্ট) সকাল হতে দুপুর পর্যন্ত ভালুকা বাসস্ট্যান্ড চত্তরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন, কোঠাবিরোধী আন্দোলনের শর্ত সরকার মেনে নিয়েছে। তবু একটা মহল একদফার মতো দাবি ঘোষণা করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আমরা তা হতে দিবনা। আমরা শান্তি চাই।
সভায় উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম,ভাইসচেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইসচেয়ারম্যান মাহমুদা আক্তার মুন্নি, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন,সেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাবেক ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার,সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাফি খান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার প্রমুখ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































